হিজড়া জনগোষ্ঠীকে মূলধারার কর্মক্ষেত্রে অন্তর্ভুক্ত করতে হবে
‘মূলধারার কর্মক্ষেত্রে তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো একটি গঠনমূলক গোলটেবিল আলোচনা সভা। এই আয়োজন যৌথভাবে করেছে পথচলা ফাউন্ডেশন, বাংলাদেশ, অক্ষর গাড়ি এবং তারুণ্যের প্রতীক বাংলাদেশ।
সভায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন গ্রাসরুট আইটি’র প্রতিষ্ঠাতা তারেক আজিজ মাসউদ, এবং সভাপতিত্ব করেন পথচলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনিষা মীম নিপুন।
আলোচনায় অংশগ্রহণকারী প্যানেলিস্টদের মধ্যে ছিলেন—
-
চসিক প্যানেল মেয়র আফরোজা জহুর
-
সিজেকেএস’র যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের বন-পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী
-
থানা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহান উদ্দিন
-
চট্টগ্রাম কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর শিরিন আক্তার
-
তারুণ্যের প্রতীক বাংলাদেশের সভাপতি গোলাম তৌসিফ
বক্তারা বলেন, হিজড়া জনগোষ্ঠীকে মূলধারার কর্মসংস্থানের অংশীদার করতে সরকারকে আরও কার্যকর নীতিগত পদক্ষেপ নিতে হবে। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, ট্রান্স-ফ্রেন্ডলি পরিবেশ সৃষ্টি ও নীতি প্রণয়নে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এই আয়োজন তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের অধিকার, অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়নের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ সংলাপ হিসেবে বিবেচিত।