চট্টগ্রামে স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন
করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছেন চট্টগ্রামের একদল যুবক, হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর স্বেচ্ছাসেবকরা। ২২শে জানুয়ারি ২০২২ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী ৩টি সংগঠন অক্ষর গাড়ি, অগ্রগ্রাহী ফাউন্ডেশন ও পথচলা ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ সংক্রামণ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। মাস্ক লিফলেট বিতরণ করার পাশাপাশি হ্যান্ড মাইকের মাধ্যমে সবাইকে সঠিকভাবে স্বাস্থ্যবিধি পালনের জন্য উৎসাহিত করা হয়। দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত নগরীর লালখান বাজার মতিঝর্ণা টাইগার পাস পর্যন্ত এই ক্যাম্পেইন পরিচালিত হয়। উক্ত ক্যাম্পেইনে সংগঠনগুলোর সাধারণ সদস্যদের পাশাপাশি এই প্রথম লৈঙ্গিক বৈচিত্রপূর্ণ হিজড়ারাও স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহন করেন। উদ্যোক্তারা বলেন, সাধারণ মানুষের দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রমে লৈঙ্গিক বৈচিত্রপূর্ণ হিজড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে অংশগ্রহন করিয়ে একটি পজেটিভবার্তা প্রদানের চেষ্টা করা হয়েছে। উক্ত আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ১৪নং লালখান বাজার ওয়ার্ড কমিশনার- জনাব, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল। তিনি বলেন- কভিড-১৯ মোকাবেলায় সমাজের সর্বস্তরের মানুষদের এগিয়ে আসতে হবে। টিকা নিলেও যেহেতু কভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমাদেরকে স্বাস্থ বিধিনিষেধ মান্য করে এই সংকট মোকাবেলা করতে হবে। তরুণদের এই ৩ টি সংগঠন নিজেরা আলাদা কাজ না করে সবাইকে নিয়ে এই সুন্দর জনগুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করাই আমি তাদের সাধুবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে এবং লালখান বাজার ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে আমার পক্ষ থেকে সবসময় এইসব ভালো কাজের জন্য উৎসাহ থাকবে। সংগঠনগুলোর পক্ষে উক্ত ক্যাম্পেইন পরিচালনা করেছেন তারেক আজিজ মাসউদ, তানজিল রশিদ, নিজাম উদ্দিন গোফরান, মনিষা মীম নিপুণ (হিজড়া) ও মোঃ আব্দুল্লাহ।